০২ এপ্রিল, ২০২৬ ০৮:২০ পিএম

গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে ভর্তি সক্ষমতার দ্বিগুণ হামে আক্রান্ত শিশু

গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে ভর্তি সক্ষমতার দ্বিগুণ হামে আক্রান্ত শিশু
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশু। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। আজ (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত মোট ৩৮ জন শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১১ জন।

কর্তব্যরত চিকিৎসকদের তথ্যমতে, ভর্তি হওয়া অনেক শিশুই হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত, যা তাদের শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলছে। 

চিকিৎসকরা বলছেন, এসব জটিলতা শিশুদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের বেশিরভাগই নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ভ্যাকসিন নেয়নি। ফলে একই ওয়ার্ডে থাকা অন্যান্য ভর্তি শিশুদের মধ্যেও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত হামের টিকা প্রদান করা হয় ৯ মাস বয়সী শিশুদেরকে, কিন্তু হাসপাতালে আক্রান্ত শিশুদের একাংশের বয়স ৯ মাসেরও কম।

এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে আসন সংখ্যা প্রায় অর্ধশত হলেও বর্তমানে ওয়ার্ডের ভেতর ও বাইরের করিডোর মিলিয়ে শতাধিক শিশু ভর্তি রয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিশেষ করে প্রয়োজনীয় নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) এবং ভেন্টিলেটর সুবিধার অভাবে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে আক্রান্ত শিশুদের জীবন ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল বাড়ানোর পাশাপাশি গণটিকাদান কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও সচেতন মহল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক