১০ মার্চ, ২০২৬ ০৮:০৬ পিএম

বিএমইউর নবনিযুক্ত ভিসিকে ড্যাবের শুভেচ্ছা

বিএমইউর নবনিযুক্ত ভিসিকে ড্যাবের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদের নেতৃত্বে নবনিযুক্ত ভিসির প্রাইভেট চেম্বারে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ভিসি অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকী ড্যাবের নেতৃবৃন্দকে বিএমইউর চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে সম্মিলিতভাবে কাজ করে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

এতে বিএমইউর মেডিক্যাল টেকানোলজি অনুষদের ডীন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, শিশু অনুষদের ডীন ও  ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, বিএমইউর সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান, অবস এ্যান্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা, ইউরোলজি বিভাগের চিকিৎসক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ডা. মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ প্রদান করা হল।’

প্রজ্ঞাপনে নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে,  ভিসি হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; তিনি বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী ভিসির পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, ভিসি হিসাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত