১০ মার্চ, ২০২৬ ০৯:১৩ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন হলেন জালাল উদ্দিন রুমী

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন হলেন জালাল উদ্দিন রুমী
অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক।

আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমীকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হলো। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

জালাল উদ্দিন রুমী বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এর আগে চব্বিশের অভ্যুত্থানের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত