২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৪৭ পিএম
অসুস্থ সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবনকে দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে ডা. রফিক
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে যান তিনি।
সেখানে চিকিৎসাধীন কাজী রওনকুল ইসলাম শ্রাবনের শারীরিক অবস্থার খোঁজ-খবর এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি রোগীর বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা পদ্ধতি ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
পরে শ্রাবনের চিকিৎসকদের সঙ্গেও সাক্ষাৎ করেন মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি শ্রাবনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের প্রতি অনুরোধ জানান।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত