২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০০ পিএম

তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: রয়টার্স

মেডিভয়েস রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের কেন্দ্রস্থলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা ইরানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হামলার পর শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় এই হামলা চালানো হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের ওপর আসন্ন হুমকি প্রতিহত করতে এবং আগেভাগেই বিপদ ‘নির্মূল’ করতে এই হামলা চালানো হয়েছে।

এদিকে সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং জানিয়েছে, ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে।

হামলা ও পাল্টা হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক সব ফ্লাইটের জন্য দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার জন্য জরুরি অনুরোধ জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই হতাহতের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও