২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৪ পিএম

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
ইসরায়েলিরা উত্তর ইসরায়েলের হাইফায় একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে প্রবেশ করছে। ছবি: রয়টার্স

মেডিভয়েস রিপোর্ট: ইরান থেকে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং সেগুলি ইসরায়েলের দিকে ধেয়ে আসছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করছি।’

বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে সম্ভাব্য হুমকিগুলো আকাশেই রুখে দিতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পাল্টা হামলা চালাতে সক্রিয় রয়েছে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সব বিপদ রুখতে সক্ষম নাও হতে পারে।’ সেনাবাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

এদিকে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ইরানের বিভিন্ন শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা ইরানে লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হামলার পর শহরের বিভিন্ন স্থানে ধোঁয়া উড়তে দেখা গেছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও