২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৩ পিএম
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার ১ মার্চ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) প্রাঙ্গণে ‘মাদুর পেতে ইফতার ২৬’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন। এতে কলেজের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রশিবির মেডিকেল জোন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আগামী ১১ রমজান (১ মার্চ) নতুন একাডেমিক ভবন প্রাঙ্গণে এ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জানানো হয়েছে, মেয়েদের জন্য পৃথক বুথের ব্যবস্থা থাকবে। তাঁরা বুথ থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ হলে গিয়ে ইফতার সম্পন্ন করবেন। আসরের নামাজের পর থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করা যাবে।
এদিকে, ছেলেরা একসঙ্গে উন্মুক্ত প্রাঙ্গণে মাদুর পেতে ইফতারে অংশ নেবেন। এ ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোনো বুথের ব্যবস্থা রাখা হয়নি।
টিআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত