২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২১ পিএম

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল
ডা. মোস্তফা আমীর ফয়সাল, ডা. নাবিল বিন কাশেম। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল বিন কাশেম।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে ডা. আব্দুল্লাহ আল মারুফ সহ সভাপতি, ডা. সৈকত আহমেদ সাংগঠনিক সম্পাদক, ডা. আ. মতিন অর্থ সম্পাদক ও ডা. আশরাফ সিদ্দিকী সহ সাধারণ সম্পাদক হয়েছেন।

নিয়ম অনুযায়ী পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্ক কমিটি গঠন করবেন নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ২৩২ জন ইন্টার্ন চিকিৎসকের মধ্যে ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসাবে এই নির্বাচনে ভোট পড়েছে ৭২.৮ ভাগ।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এর মধ্য দিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু হয়।

সেবার ঢামেক আইডিএসের সভাপতি নির্বাচিত হন ডা. আবরার হামিম এবং সম্পাদক হন ডা. রিফাত মাহবুব।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইন্টার্ন ডক্টরস সোসাইটি
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত