২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০৪ পিএম

৫৬ সফল কার্যক্রমের মধ্যে দিয়ে মমেক আইডিএস কমিটির মেয়াদ সম্পন্ন

৫৬ সফল কার্যক্রমের মধ্যে দিয়ে মমেক আইডিএস কমিটির মেয়াদ সম্পন্ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) ২০২৫-২৬ সেশনের এক বছর মেয়াদি কার্যকাল সফলভাবে সম্পন্ন করেছে।

গত বছরের ২২ মার্চ ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি বাছাইয়ে মমেকহার ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিদায়ী কমিটির সদস্যরা বিজয়ী হন। এতে ৮০ দশমিক ৮০ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করে, যা মেডিকেলের ইতিহাসে একটি রেকর্ড।

আইডিএস সূত্রে জানা গেছে, এক বছরের পথচলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যার মধ্যে হাসপাতালের সার্বিক সেবা মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, ইন্টার্নদের স্বার্থ সুরক্ষা এবং অন্যান্য সাংস্কৃতিক আয়োজন ছিল বিশেষ উল্লেখযোগ্য।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সফল কার্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ইন্টার্ন রিসেপশন, সামার ফ্রুট ফেস্টিভাল, ইন্টার্ন এন্ডিং ট্যুর, ব্যাচ ম্যাগাজিন 'স্মৃতির সারথি' প্রকাশ এবং সর্বশেষ বিদায়সূচক 'শেষ বেলায় ইফতার' অনুষ্ঠান।

আইডিএস কমিটির  ৫৬টি সফল কার্যক্রমের মধ্যে থেকে ইন্টার্নদের স্বার্থ সংরক্ষণ, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানগুলোর আয়োজন এবং ইন্টার্নদের মাঝে একটি শক্তিশালী বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য।

কমিটির কার্যকাল শেষ হওয়ার পর ডক্টরস ক্লাবে থাকা আইডিএস সদস্যদের নামের তালিকা নিজ উদ্যোগে অপসারণের মধ্য দিয়ে প্রতীকীভাবে কার্যক্রম সমাপ্ত করেছে আইডিএস।

আইডিএস সভাপতি ডা.  সাকিব হাসান বেলাল বলেন,  ‘সকলের সার্বিক সহায়তাই ছিল আমাদের সাফল্যমন্ডিত পথচলার মূলমন্ত্র।  আশা করি, পরবর্তী ব্যাচগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।’ 

তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় ম-৫৭ ব্যাচের ইন্টার্ন ডক্টরস কমিটির নির্বাচনের জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত