ঢামেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির প্রথম নির্বাচনে সভাপতি হামিম, সম্পাদক রিফাত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রথমবারের মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু হলো।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢামেকে এই নির্বাচনের আয়োজন করা হয়।
চার সদস্য বিশিষ্ট সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. আবরার হামিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রিফাত মাহবুব।
এই নির্বাচনে ভোট প্রদান করেন ২০২ জন ইন্টার্ন চিকিৎসক। এ ছাড়া নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন চারজন নির্বাচন কমিশনার (ইসি)।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ডা. হীরা আক্তার এবং যুগ্ম-সম্পাদক ডা. আজরাফ নাজমি।
সার্বিক সহোযোগিতায় ছিল সিন্যাপস মেডিকেল একাডেমী।
ঢাকা মেডিকেল কলেজ ইতিহাসে প্রথম ইন্টার্ন ডক্টর সোসাইটির নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি বিজয়ী হওয়ায় ডা. আবরার হামিম ও ডা. রিফাত মাহবুবকে মেডিভয়েসের অভিনন্দন।
এনএএন/এমইউ