০৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:০১ পিএম

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদ

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদ
অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫ (১) ধারা অনুসারে বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) এর শূন্য পদে নিয়োগ করা হলো।

শর্তসমূহ

১. প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ০৪ (চার) বছর হবে।

২. প্রো-ভিসি (প্রশাসন) পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

৩. তিনি বিধি অনুযায়ী প্রো-ভিসি (প্রশাসন) পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

৪. প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে বিএসএমএমইউ আইন, ১৯৯৮ এর ১৫ (২) ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন।

৬. রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক