১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:১৬ পিএম

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজান মাসের চাঁদ। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের আকাশে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোজা শুরু হচ্ছে। 

আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এ সভা হয়।

চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।

আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

গতকাল মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার রমজান শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।

চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম সচিব কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানিসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক