খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত
মেডিভয়েস রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে লন্ডনে নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পরে আগামীকাল শুক্রবার ভোরে তাঁকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ বিকেল তিনটার আগে এভারকেয়ার হাসপাতালের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলে, এ সফরে ব্যক্তিগত চিকিৎসকসহ ১৪ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। সেখানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।
এভারকেয়ার হাসাতালের একটি সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশি মেডিকেল বোর্ডের সাথে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে।
এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১৭ দিন সেখানে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর শারীরিক নানা জটিলতায় একাধিকবার তাঁকে হাসপাতালে যেতে হয়।
টিআই/এমইউ
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
এভার কেয়ারে বিফ্রিংয়ে ডা. জাহিদ
খালেদা জিয়া সুস্থ আছেন, বিদেশ যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫