০৮ নভেম্বর, ২০২৫ ০৩:১২ পিএম

হাইকোর্টের নির্দেশে সারাদেশে অ্যান্টিভেনম পাঠাচ্ছে ডিজিডিএ

হাইকোর্টের নির্দেশে সারাদেশে অ্যান্টিভেনম পাঠাচ্ছে ডিজিডিএ
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: হাইকোর্টের নির্দেশে সারাদেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

আজ শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

এর আগে, অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। এই রিটের প্রাথমিক শুনানিতে এ বছরের ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের গত ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক