০৪ অক্টোবর, ২০২৫ ১২:৪৮ পিএম

অনির্দিষ্টকালের অনশনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরোহীরা

অনির্দিষ্টকালের অনশনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরোহীরা
জাহাজে ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর অনির্দিষ্টকালের অনশনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাহাজে ইসরায়েলি বাহিনীর আক্রমণ এবং আটকের পর অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা। গাজার অবরোধ ভাঙতে এই আয়োজনে নেতৃত্ব দেওয়া আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় ত্রাণবাহী নৌকায় হামলা চালিয়ে বহরের ৪৪টি নৌযান দখল করে এবং ৫০টিরও বেশি দেশের ৪৭০ জনেরও বেশি কর্মীকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী।

তারা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় আগ্রাসন চালিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন নৌবহরের কয়েকজন কর্মী। এর পর পরই অনির্দিষ্টকালের অনশনে গেছেন তাদের কেউ কেউ।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি অংশ জানায়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা ইসরায়েলের হাতে আটক হওয়ার পর থেকে অনশন শুরু করেছেন। 

শুক্রবার ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা দখলকৃত ফিলিস্তিনের আশদোদ বন্দরে পৌঁছার পর থেকেই অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। বৃহস্পতিবার সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে নেগেভ মরুভূমির কেতসিওত কারাগারে, যেখানে তারা অবৈধ বিচারের অপেক্ষায় আছেন।

তিউনিসিয়ান অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আরও জানানো হয়, মুক্তি পাওয়া এবং তাদের বার্তা বিশ্বব্যাপী পৌঁছানোর আগ পর্যন্ত অনশন চলবে।

বিবৃতিতে বলা হয়, বন্দি তিউনিসিয়ানদের এই অটল অবস্থান অবরুদ্ধ গাজার সংগ্রামেরই সম্প্রসারণ। তারা আরও বলেন, আমরা এক অদম্য জাতির ইচ্ছাশক্তি বয়ে বেড়াচ্ছি। অবৈধ বিচার বা উদ্দেশ্যমূলক অনাহার আমাদের সংকল্প ভাঙতে পারবে না।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও