০৪ অক্টোবর, ২০২৫ ০৩:০৫ পিএম

মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন

মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিটে কর্মরত সদস্য ও তাদের পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে এই সেবাটি চালু করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ বহির্বিভাগ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের রোগীর চাপ কমবে এবং পুলিশ সদস্যরা স্থানীয়ভাবেই চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক রোগ নির্ণয় সুবিধা পাবেন।”

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) এর তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ বহির্বিভাগ চালু করা হয়েছে।

এখানে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ফিজিওথেরাপি ও পর্যবেক্ষণ (অবজারভেশন) সুবিধা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক