ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ২৬৩
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৩ জন রোগী।
আজ শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের অঞ্চল থেকে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৬৪ জন, ঢাকা বিভাগের বাইরের এলাকা থেকে ৩৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন এবং ময়মনসিংহ বিভাগের বাইরের অঞ্চল থেকে ১৮ জন রয়েছেন।
একই সময়ে ৩০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৯৮৮ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৯১ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৪ শতাংশ নারী।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২০২ জন।
তবে গত বছরের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬