ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৩৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ১৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আরও ১৩১ জন, এবং চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন রোগী ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ২৯ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ছয় জন, এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন।
একই সময়ে ৫০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৫২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬০ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক আট শতাংশ নারী।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫৫ জন মারা গেছেন।
এর আগে, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন, এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
অন্যদিকে, ২০২৩ সালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
টিআই/
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬