রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি।
অন্যদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম থেকে ১৬ কিমি দূরে ধেকিয়াজুলিতে। আনুমানিক তীব্রতা রিখটার স্কেলে ৫.৯ মাত্রা। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্পে কেঁপে উঠা দেশগুলো হচ্ছে—বাংলাদেশ, নেপাল, ভারত, বার্মা (মায়ানমার), ভুটান এবং চীন।
এমইউ/