০৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ এএম
রাশিয়ার বিজ্ঞানীদের সাফল্য

পরীক্ষায় শতভাগ কার্যকর ক্যান্সারের টিকা এন্টারোমিক্স

পরীক্ষায় শতভাগ কার্যকর ক্যান্সারের টিকা এন্টারোমিক্স
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসায় রাশিয়ার বিজ্ঞানীদের ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষা সফল হয়েছে, এন্টারোমিক্স নামে এ ভ্যাকসিন এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। 

রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন।

এফএমবিএ প্রধানের উদ্ধৃতি দিয়ে রুশ নিউজ অ্যাজেন্সি তাস’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্সারের টিকাটি সফলভাবে প্রাক-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে, যা ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের জন্য আশা জাগিয়েছে।

টাস’র খবরে বলা হয়, এন্টারোমিক্স ভ্যাকসিন তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার পর এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।

নতুন এই ভ্যাকসিন দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষিত করে তোলে। এরপর শরীর এমন প্রোটিন তৈরি করে, যা ক্যান্সাসার কোষগুলোকে আক্রমণ করে।

ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি জানিয়েছে, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে ভালো ফল হলো, কিছু ক্ষেত্রে ক্যান্সারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা সেগুলোর বৃদ্ধি অনেক কমে গেছে।

প্রাথমিক পরীক্ষায় গবেষকরা দেখেছেন, এই ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রাথমিকভাবে টিকাটি কোলন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (এক ধরনের দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যান্সার) এবং বিভিন্ন ধরনের মেলানোমার (গুরুতর ত্বকের ক্যান্সার, যার মধ্যে চোখের মেলানোমাও অন্তর্ভুক্ত) জন্যও ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও