০৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৮ পিএম

নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন

নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি—পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব’। 

চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব, ফিজিক্যাল থেরাপিস্টদের ভূমিকা ও অবদান চিকিৎসা-সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে।

বিশ্ব ফিজিওথেরাপি ফাউন্ডেশন প্রতিষ্ঠার দিনকে স্মরণীয় করে রাখতে ১৯৫১ সালে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ঘোষণা করা হয়।

দিবসটি উপলক্ষে আজ সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হবে। হার্ট অ্যাটাক ও সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে শারীরিক বৈকল্যে পড়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। শরীরকে সুস্থ রাখতেও এর অনেক গুরুত্ব রয়েছে। অর্থোপেডিক্স, কার্ডিও পালমোনারি, নিউরোলজি, নিউরোসার্জারি ও গাইনোকলজির মতো বহু রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশে ফিজিওথেরাপি সেবা নিয়ে এসেছিলেন মানবতার প্রতীক ব্রিটিশ নাগরিক ভেলোরি টেইলর। সাভারের চাপাইন গ্রামে গড়ে তোলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। প্যারালাইসিসসহ বিভিন্ন দুর্ঘটনায় আহতদের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ প্রতিষ্ঠান। সাভারে সিআরপিতে বিভিন্ন ধরনের আঘাতজনিত ব্যথার চিকিৎসা নিচ্ছেন অনেকে। 

দেশে রয়েছে ফিজিওথেরাপি শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফিজিওথেরাপি বিভাগ। কিন্তু সরকারি পর্যায়ে তাদের চাকরি খুবই কম। সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক