না ফেরার দেশে ডা. সিরাজুল
মেডিভয়েস রিপোর্ট: লালমনিরহাট সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম আর নেই। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২:৫৫ মিনিটে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাঁকে প্রথমে রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. সিরাজুল ইসলাম দীর্ঘ চিকিৎসাজীবনে নিজ কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে অসংখ্য রোগীর মন জয় করেছেন বলে জানা যায়। কর্মজীবনে তিনি লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের জানাজা নামাজ আজ (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটের তিস্তা মোস্তাক আহমেদ ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমের মৃত্যুতে লালমনিরহাটসহ চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
ডা. মো. সিরাজুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
টিআই/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬