০৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১৭ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে এই মশাবাহিত রোগে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৪৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে ৯৮ জন এবং বরিশাল বিভাগে ৭৮ জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৮৭ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন। ঢাকা বিভাগের অন্যান্য অংশে ভর্তি হয়েছেন ৬৯ জন রোগী। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের প্রথম তিন দিন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৩৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল মাসে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে সর্বোচ্চ ১০,৬৮৪ জন এবং আগস্টে ১০,৪৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৭০ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২৭ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরের প্রথম তিন দিনেই মারা গেছেন ৫ জন।টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক