০৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:০১ পিএম

বিএমইউতে তৃতীয় শ্রেণি কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

বিএমইউতে তৃতীয় শ্রেণি কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালতয়ের (বিএমইউ) তৃতীয় শ্রেণির কর্মচারীদের কল্যাণে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন (লিটন)। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমইউর প্রক্টর এবং তৃতীয় শ্রেণি কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুব উল-আলম, ফারুক আহাম্মেদ, সোহরাব হোসেন, মো. ফকরুল ইসলাম (কালাম) এবং নুরুল ইসলাম। এ ছাড়া কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন মো. ইলিয়াছ খাঁন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফয়েজ উল্লাহ (মানিক), মো. কামাল পারভেজ ডালিম, মো. ফয়ছল হোসেন, সোলাইমান মিঠু, সাইফুল আজম হেলালী (টিটু), মজিবুর রহমান তালুকদার, আসাদুজ্জামান মুকুল, সাখাওয়াত হোসেন শিপন, মিজানুর রহমান মুন্সী, মো. শামীম ফয়সাল, গোলাম সারোয়ার সুমন, জাকের হোসেন, আশরাফুল ইসলাম, কনা সুলতানা, সাইফুল ইসলাম, নূরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, মো. মমিনুল হক, মতিউর রহমান, রফিকুল ইসলাম, আবু দাউদ চৌধুরী, শাহজাহান (বাবুল), মো. আক্তার হোসেন প্রধান এবং মোঃ গোলাম মহিউদ্দিন।

নবগঠিত কমিটির সদস্যরা আজ (৩ সেপ্টেম্বর) বিএমইউর প্রক্টরের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ বলেন, কর্মচারীদের উচিত তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পায়। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি কর্মীদের কল্যাণে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মেডিক্যাল টেকনোলজি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ডা. এরফানুল হক সিদ্দিকী, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মাসুদ রানা, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, সহকারী প্রক্টর ডা. মো. আদনান হাসান মাসুদ, ডা. কেএম রফিকুল ইসলাম, ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. মোহাম্মদ এরশাদ আহসান, ডা. শাহরিয়ার শামস লস্কর ও ডা. রিফাত রহমান। আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খাঁন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আতিকুজ্জামান প্রমুখ।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত