চাঁদপুরে ডা. নাজমুল হত্যার ঘটনায় এনডিএফের শোক ও প্রতিবাদ
মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর থেকে রোগী দেখে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান আখন্দ। এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখা।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলাহয়, চাঁদপুর থেকে রোগী দেখে ফেরার পথে ডা. নাজমুল হাসান আখন্দ লালমাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বিবৃতিতে এনডিএফের কুমিল্লা শাখা বলেন, ‘একজন চিকিৎসকের এমন অস্বাভাবিক মৃত্যুতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি নিঃসন্দেহে চিকিৎসক সমাজের জন্য বড় ধাক্কা।’
সংগঠনটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দেশের চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।
টিআই/এমইউ/
-
১৩ অক্টোবর, ২০২৬
বাগেরহাট জেলা হাসপাতাল
জরুরি-ওয়ার্ডের ভিড়ে সাধারণ রোগীকে ক্যানুলা পরিয়ে দিতে না পারায় নারী চিকিৎসককে হেনস্তা
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি
রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬