০১ অগাস্ট, ২০২৫ ০৭:২৫ পিএম

করোনায় আরও একজনের মৃত্যু, সাত মাসে মোট মৃত ত্রিশ

করোনায় আরও একজনের মৃত্যু, সাত মাসে মোট মৃত ত্রিশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২০ জনে। একই সাথে মৃত্যু হয়েছে ৩০ জনের।

শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.০৮ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। এক পর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর বছর হিসেবে মোট সাত হাজার ৫৫৯ জনের প্রাণহানি ঘটে। এর পরের বছর ২০২১ সালে সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং ওই বছর মারা যান ২০ হাজার ৫১৩ জন। ২০২২ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, তবে প্রাণ হারান এক হাজার ৩৬৮ জন। ২০২৩ সালে করোনাজনিত মৃত্যু আরও কমে আসে, সারা বছরজুড়ে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭ জন। এরপর ২০২৪ সালে মৃত্যু হয় আরও ২২ জনের। তবে সর্বশেষ ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত সাত মাসেই নতুন করে মৃত্যু হয়েছে ৩০ জনের, যা ২০২৪ সালের ১২ মাসের তুলনায় ৩৬% বেশি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক