২৯ জুলাই, ২০২৫ ০১:২১ পিএম

এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতাল

এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতাল
ন্যাশনাল ইনস্টিটিউ অব নিউরোসয়েন্সেস ও হাসপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালকে ৫০০ থেকে এক হাজার শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদনও দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির আদেশটিতে সই করেছেন।

প্রশাসনিক অনুমোদনের ক্ষেত্রে বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন আবশ্যিকভাবে পালনের শর্ত আরোপ করা হয়েছে আদেশটিতে।

প্রশাসনিক আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত সকল বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন আবশ্যিকভাবে পালনের শর্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুর প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।

এর আগে গত ৯ জুলাই এক চিঠিতে নিন্স হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্মতির কথা জানায় অর্থ মন্ত্রণালয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত