২৫ জুলাই, ২০২৫ ১১:২৫ এএম

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী না ফেরার দেশে

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী না ফেরার দেশে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আইমান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আইমান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিশুটির শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। 

ডা. মারুফুল ইসলাম বলেন, বর্তমানে চিকিৎসাধীন ৪১ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬ জন।

তিনি বলেন, চিকিৎসাধীন অনেক শিশুর ৩০ শতাংশের বেশি শরীর পোড়া রয়েছে। এদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা দিন রাত কাজ করছি, সঙ্গে বিদেশি ডাক্তারও যুক্ত হয়েছেন। কিছু শিশুর অবস্থার উন্নতি ঘটেছে। তাদের মধ্যে অনেককেই দু–একদিনের মধ্যে রিলিজ দেওয়া হতে পারে।

আগুনে পোড়া রোগীর অবস্থা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারেও বলেও জানান ডা. মারুফুল ইসলাম।

আহতদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক দল আসার ব্যাপারে ইনস্টিটিউটের যুগ্ম এ পরিচালক বলেন, ভারত থেকে প্রতিনিধি দল এসেছে। চীন থেকে পাঁচ সদস্য বিশেষজ্ঞ একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে পৌঁছেছে।

এদিকে বুধবার (২৩ জুলাই) ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আইএসপিআর। তবে বৃহস্পতিবার (২৪ জুলাই) বার্ন ইনস্টিটিউটে দুই শিক্ষার্থী চিকিৎসাধীন মারা যায়। আর আজ নতুন করে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক