ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২ জন
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী। বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে ১২৬ জন, যা অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে বেশি।
আজ সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ১৫০ জন, যার মধ্যে চার হাজার ৮০৮ জন পুরুষ ও তিন হাজার ৩৪১ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লক্ষ এক হাজার ২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন এক লক্ষ ৪০ জন।
এমআই/
-
১৭ জুন, ২০২৬
-
২৭ জুলাই, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
১৮ জুন, ২০২৩
-
১১ অক্টোবর, ২০২২
-
০২ মার্চ, ২০২২
-
০২ জুন, ২০২০