১৮ জুন, ২০২৩ ১০:৩৮ এএম

সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আজ রোববার (১৮ জুন) সকাল ৮টা থেকে এ ক্যাম্পেইন শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ আয়োজনে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

দেশের ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে, ১২-৫৯ মাস বয়সী শিশু ১ কোটি ৯৫ লাখ শিশু সহ ১২-৫৯ মাস বয়সী মোট ২ কোটি ২০ লাখ শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মী, ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে কাজ করছে।

ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসার আগে শিশুকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী ও অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে রাতকানা রোগ অনেক কমেছে। রাতকানা রোগী এখন দেখা যায় না বললেই চলে। বর্তমানে দেশে রাতকানা রোগীর সংখ্যা শূন্য দশমিক ০৪ শতাংশ অর্থাৎ আধা শতাংশেরও কম।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক