১১ মে, ২০২২ ০৯:২৩ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক মালেক দম্পতির বিচার শুরু

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক মালেক দম্পতির বিচার শুরু
আগামী ৭ জুন সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে মামলা দুটির বিচার শুরু হলো। 

আজ বুধবার (১১ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অভিযোগ গঠন করেন। আগামী ৭ জুন সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ অক্টোবর মামলা দুটি তদন্ত করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

এর আগে, একই বছরের ২১ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্যের গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এজাহার থেকে জানা গেছে, মালেক দম্পতির বিরুদ্ধে প্রায় সাড়ে তিন কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পৃথক দুটি মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগদখলে রাখায় পরস্পরকে প্রত্যক্ষভাবে সহায়তা করায় আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক।

এতে আরো বলা হয়, আসামি আবদুল মালেক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। তিনি তাঁর জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রাখার অপরাধে আরেকটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করে র‍্যাব। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক