১৭ জুন, ২০২৫ ১১:৪১ পিএম

বিসিপিএসের সাবেক সভাপতি অধ্যাপক এস.এ. আশরাফ আর নেই

বিসিপিএসের সাবেক সভাপতি অধ্যাপক এস.এ. আশরাফ আর নেই
অধ্যাপক ডা. এস.এ. আশরাফ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এস.এ. আশরাফ আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে আজ মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল রাত সোয়া দশটার দিকে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আশরাফের বর্ণাঢ্য জীবন

ডা. এস.এ. আশরাফ তৎকালীন ব্রিটিশ ভারতে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এর পর সেখানেই কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে এফআরসিএস সম্পন্ন করেন। পাকিস্তান আমলে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের কাউন্সিলর ছিলেন, পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স গঠিত হলে অধ্যাপক ডা. এস.এ. আশরাফ সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন বিসিপিএসের দুইবারের সভাপতি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক