১৬ জুন, ২০২৫ ০৩:৫৯ পিএম

ডেঙ্গুর প্রকোপ: দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগকে মন্ত্রণালয়ের চিঠি

ডেঙ্গুর প্রকোপ: দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগকে মন্ত্রণালয়ের চিঠি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বানীয় সরকার বিভাগকে অনুরোধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের অধীন স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগেও অনুরোধ করা হয়েছে।

রোববার (১৫ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বরাবর দেওয়া এক চিঠিতে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদার (জনস্বাস্থ্য-১) এসব কথা বলেছেন।

চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন সকল সিটি কর্পোরেশন ও পৌর এলাকা, বিশেষ করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল, বরগুনাসহ যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে, সেখানে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জলাবদ্ধতা নিরসন অতীব জরুরি।

এছাড়াও, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য কমিটিগুলোর মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

একই সাথে স্থানীয় সরকার বিভাগের অধীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্যপদে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক