না ফেরার দেশে ডা. সারাহ মোমেন
মেডিভয়েস রিপোর্ট: জেনারেল ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান ডা. সারাহ মোমেন আর নেই। রোববার (১৫ জুন) রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
জানা গেছে, আজ সোমবার (১৬ জুন) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে জেনারেল ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি ইউনিট-২ এ তাকে দাফন করা হবে।
ডা. সারাহ মোমেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মুফাখখারুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা। তিনি জেনারেল ফার্মাসিউটিক্যালসের স্বত্বাধিকারী ডা. মোমেনুল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।
খাতনামা ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ডা. সারাহ মোমেনের মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, আমাদের সহপাঠী ডা. সারাহ মোমেন দীর্ঘদিন রোগে ভোগার পর গতরাতে ইন্তেকাল করেছেন। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
এদিকে ডা. সারাহ মোমেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এনএআর/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬