০৩ জুন, ২০২৫ ০৬:৫০ পিএম

অবিলম্বে বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির দাবি বিএমসির

অবিলম্বে বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির দাবি বিএমসির
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি)। দাবি আদায় না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (৩ জুন) এক বিবৃতিতে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি এসব কথা বলে।

বিবৃতিতে বলা হয়, ‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ মেডিকেল কমিউনিটি(বিএমসি) অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে, চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি অন্যান্য ক্যাডারের ন্যায় দুই বছর বৃদ্ধির বিষয়ে বারবার আশ্বাস দিয়েও এই যৌক্তিক দাবি না মেনে বিসিএসের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আমাদের চার দফা দাবির মধ্যে ডেন্টাল সার্জন নিয়োগের দাবি মেনে নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

এতে বলা হয়, ‘একই সাথে আমাদের মূল দাবি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে নতুন করে প্রজ্ঞাপন দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। অন্যথায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে চিকিৎসক মেডিকেল বাধ্য থাকবে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি)
  এই বিভাগের সর্বাধিক পঠিত