০১ জুন, ২০২৫ ১০:৫৬ এএম

‘আয়রনম্যান ইউরোপ চ্যাম্পিয়নশিপে’ ডা. সাকলায়েন রাসেল

‘আয়রনম্যান ইউরোপ চ্যাম্পিয়নশিপে’ ডা. সাকলায়েন রাসেল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস নিউজ: দেশের গন্ডি পেরিয়ে আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বাংলাদেশের চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল।

আজ রোববার (১ জুন) জার্মানির হামবুর্গে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিবেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ভাসকুলার সার্জন ডা. সাকলায়েন রাসেল।

পেশায় চিকিৎসক হলেও তাঁর পরিচয় শুধু হাসপাতালের ভেতরেই সীমাবদ্ধ নয়। দেশের বাইরেও বাংলাদেশের পতাকা হাতে নিয়ে দৌড়ান, সাঁতার কাটেন আর সাইকেল চালান তিনি।

সাধারণভাবে এই প্রতিযোগিতা সহজ নয়। প্রতিযোগীদের একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ করতে হয়। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টার ভেতরে এই বিশাল চ্যালেঞ্জ সম্পন্ন করতে হয় একজন অ্যাথলেটকে। সেই চ্যালেঞ্জেই আজ নামছেন বাংলাদেশের এই চিকিৎসক।

জানা গেছে, এর আগেও তিনি সফলভাবে বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছেন এবং আয়রনম্যান ৭০.৩ মালেশিয়া ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বিদেশের মাটিতে উড়িয়েছেন।

তার এই সাহসিক অভিযাত্রা প্রমাণ করে চিকিৎসকদের জীবন শুধুই হাসপাতালকেন্দ্রিক নয়, বরং চাইলে তারাও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন।

আজকের এই প্রতিযোগিতায় যদি তিনি শেষ রেখায় পৌঁছাতে পারেন এবং হাতে তুলে ধরেন লাল-সবুজের পতাকা, তবে সেটি শুধু তাঁর একক অর্জন নয়, বরং গোটা জাতির জন্যই এক ঐতিহাসিক মুহূর্ত হবে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক