২৪ মে, ২০২৫ ০৭:১২ পিএম

ডিগ্রি সমমান না পেলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের

ডিগ্রি সমমান না পেলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৯ মে’র মধ্যে ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ শনিবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তাদের অভিযোগ, উচ্চমাধ্যমিক পাশ করার পর তিন বছর ছয় মাস মেয়াদি ১১০ ক্রেডিটের কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অথচ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছরের সাধারণ কোর্স পাস করলেই ডিগ্রি সমমান পাওয়া যায়। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে স্পষ্ট বৈষম্য তৈরি হচ্ছে বলে তারা মনে করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শেষ করে ছয় মাসের ইন্টার্ন করি। অথচ আমাদেরকে এখনো এইচএসসি সমমান মনে করা হয়—এটা মেনে নেওয়া অসম্ভব। সরকারের প্রতি আহ্বান, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।’

দীর্ঘদিন ধরেই ডিগ্রির সমমানের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন ও মানববন্ধন করে আসছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত