১৫ মে, ২০২৫ ০৭:৫৫ পিএম

ঢামেকে ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ, আবেদন শুরু ১৫ মে

ঢামেকে ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ, আবেদন শুরু ১৫ মে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপের্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) অস্থায়ী ভিত্তিতে ফিজিওথেরাপিস্ট পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। বুধবার (১৪ মে) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এবং শুধুমাত্র অনলাইনে http://dmch.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনের বাইরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট পদে মোট ৩ জন নিয়োগ দেওয়া হবে। পদটি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১২ এর অন্তর্ভুক্ত। নির্বাচিত প্রার্থীরা ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স ০১ মে ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন কারীর স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে ১৫ মে সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৯ মে বিকেল ৫টায়।

আবেদন সম্পন্ন করে নির্ধারিত আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। ফিজিওথেরাপিস্ট পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকা মিলিয়ে মোট ১৬৮ টাকা।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া বিষয়ে বলাহয়, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত, মৌখিক ও প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি এবং একটি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলাহয়, আবেদনকারীরা টেলিটক ওয়েবসাইটে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র পূরণ করবেন এবং সফলভাবে সাবমিট করার পর আবেদনপত্রের কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় প্রতারক চক্রের সাথে কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকল আবেদনকারীকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত