১৫ মে, ২০২৫ ০৯:৪৩ পিএম

জুলাই শহীদ ও আহতদের পুনর্বাসনে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি

জুলাই শহীদ ও আহতদের পুনর্বাসনে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন বিষয়ে একটি নতুন কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হয় সভায়।

এ প্রেক্ষিতে খসড়াটি পুনর্গঠন এবং সার্বিক পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটিতে গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টারা সদস্য হিসেবে থাকবেন।

কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া সভায় ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়ার লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে সংশোধিত অধ্যাদেশে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক