১৫ মে, ২০২৫ ০৪:৩৫ পিএম

বিএমইউতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার

বিএমইউতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) আইসিটি সেলের উদ্যোগে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘চোখের পেছনের গল্প’ শিরোনামের এই প্রতিযোগিতা শুরু হবে শনিবার (১৭ মে), চলবে ২৪ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা এতে অংশ নিতে পারবেন।

বুধবার ( ১৪ মে) বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ১৭ মে থেকে ২৪ মে রাত ১২টার মধ্যে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শাখার ই-মেইলে ([email protected]) প্রেরণের জন্য বলা হয়েছে।

ফটোগ্রাফির বিষয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ছবি চারটি বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে। এগুলো হলো—ক্যাম্পাস ও অবকাঠামো, বেষণা ও উদ্ভাবন, পাঠদান ও শেখার মুহূৰ্ত এবং চিকিৎসা সেবা। ভিডিওগ্রাফির ক্ষেত্রে শিক্ষা, সেবা ও গবেষণার গল্প তুলে ধরতে হবে।

এতে বলা হয়েছে, প্রতিযোগীকে নিজস্ব তোলা মূল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি জমা দিতে হবে, এআইজনিত পরিবর্তন গ্রহণযোগ্য নয়। প্রতিযোগী বিষয়বস্তু অনুযায়ী সর্বোচ্চ চারটি ফটোগ্রাফি এবং সর্বোচ্চ একটি ভিডিওগ্রাফি জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় নিযুক্ত বিচারক প্যানেল ছবি নির্বাচন করবেন এবং বিজয়ীদের মে-জুনের মধ্যে অবহিত করা হবে। তবে কপিরাইট লঙ্ঘন করলে ফটোগ্রাফ ও ভিডিওগ্রাফ বাতিল বলে গন্য হবে। জমা দেওয়া ছবির স্বত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রচারণামূলক কাজে ব্যবহারের অধিকার থাকবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এসআইএস/এনএআর

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত