১৫ মে, ২০২৫ ০৪:৪৪ পিএম

বিএমইউর গ্রন্থাগার খোলা রাখার সময় বৃদ্ধি

বিএমইউর গ্রন্থাগার খোলা রাখার সময় বৃদ্ধি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপের্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, আগামী ১৭ মে থেকে গ্রন্থাগার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এর আগে বিএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকত সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারকারী সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নতুন সময়সূচি সম্পর্কে অবগত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পাঠচর্চার পরিবেশ আরও সহায়ক করতে এবং গবেষণার সুযোগ বিস্তৃত করার লক্ষ্যে এ সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় গ্রন্থাগারটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাবিষয়ক একাডেমিক রিসোর্স সেন্টার হিসেবে বিবেচিত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত