০৮ মে, ২০২৫ ০৫:২০ পিএম

বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নির্ধারিত ফির বেশি নেওয়া যাবে না

বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নির্ধারিত ফির বেশি নেওয়া যাবে না
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গত ৬ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য ফি নির্ধারণ করা হয়। কোনোভাবেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

এমতাবস্থায়, বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো—বলা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ৬ নভেম্বর চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি ফি ১৯ লক্ষ ৪৪ হাজার টাকা। এ ছাড়া বিডিএস ভর্তি ফি ১১ লক্ষ টাকা। আর বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্নশিপ ও টিউশন ফি যথাক্রমে এক লক্ষ ৮০ হাজার এবং ১০ হাজার টাকা।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনটি ধাপে শিক্ষার্থীদের কাছে ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় করা যাবে। এর মধ্যে প্রথম ধাপে ভর্তির সময় ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ এবং তৃতীয় পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ আদায় করতে হবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে, কখনো একত্রে আদায় করা যাবে না। সরকার নির্ধারিত ফি ব্যতিত অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না।

নির্ধারিত ফি আদায় পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছিল ওই প্রজ্ঞাপনে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত