নীলফামারী মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
মেডিভয়েস রিপোর্ট: নীলফামারী মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (১২ এপ্রিল) কলেজ পরিদর্শনকালে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জিম্মা হোসেন।
সভায় মহাপরিচালকের কাছে শিক্ষক-শিক্ষার্থীরা সম্ভাবনার কথা তুলে ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হোসেন বলেন, ‘নীলফামারী মেডিকেল কলেজ নতুন মেডিকেল কলেজগুলোর একটি। উপযুক্ত অবকাঠামো এখনো তৈরি হয় নাই। তবে একটা ভালো জিনিস হচ্ছে, নীলফামারী মেডিকেল কলেজের এখন যেখানে ক্যাম্পাসটা আছে, এই ক্যাম্পাসটা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। সেটা এখন নীলফামারী মেডিকেল কলেজ ব্যবহার করছে। সে কারণে অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় এর অবস্থা ভালো। এখানে শিক্ষার্থীদের জন্য হোস্টেল, আ্যাকাডেমিক ভবন, ক্যাম্পাসের অন্যান্য যে সুযোগ-সুবিধা আছে, সেটা বাকী পাঁচটা (নতুন ছয়টির মধ্যে) মেডিকেল কলেজে নেই।’
মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) মো. মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ) সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষরা।
এসআই/
-
২১ অগাস্ট, ২০২৫
-
১৪ জানুয়ারী, ২০২৫