২৮ মার্চ, ২০২৫ ১২:২৩ পিএম

গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত 'এ ও বি' ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ, শহিদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান প্রদান করা হয়েছে। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য কার্ড ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫৮ জন জুলাই যোদ্ধার মাঝে বিশেষ অনুদান হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মসূচি বাস্তবায়ন করে জেলা প্রশাসন।

ফেনী জেলা প্রশাসন জানায়, ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নয় জন শহীদ পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান, তিনজন এ ক্যাটাগরি জুলাই যোদ্ধাকে দুই লক্ষ টাকার চেক এবং ৩০ জন ’বি’ ক্যাটাগরি জুলাই যোদ্ধাকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এ ছাড়া শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫৮ জন জুলাই যোদ্ধার মাঝে বিশেষ অনুদান হস্তান্তর করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সাংবাদিকসহ আরও অনেকে।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণঅভ্যুত্থান
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক