২২ মার্চ, ২০২৫ ০২:৫৫ পিএম

কুমিল্লা মেডিকেলে হার্ট অ্যাটাক করা রোগীর মৃত্যু, চিকিৎসকের উপর হামলা

কুমিল্লা মেডিকেলে হার্ট অ্যাটাক করা রোগীর মৃত্যু, চিকিৎসকের উপর হামলা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে চিকিৎসকের উপর হামলা চালিয়েছেন রোগীর স্বজনরা। শুক্রবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

চিকিৎসকরা জানিয়েছেন, কুমেক হাসপাতালে পারুল বেগম নামে একজন রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে আসেন স্বজনরা। রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিলো। পারুল বেগমকে তাৎক্ষণিক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পরেও তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং শুক্রবার আনুমানিক রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রশিক্ষণরত চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বলেন, ‘রোগী মারা যাওয়ার পর রোগীর স্বজন এবং তাদের সাথে থাকা বহিরাগত লোকজন কর্তব্যরত চিকিৎসকদের সাথে উচ্চবাচ্য করতে থাকে। তারা চিকিৎসকদের গায়ে হাতও তোলে। একই সাথে উৎসুক জনতাকে উসকে দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এরপর আনসার, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

টিআই/এমইউ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত