১১ অগাস্ট, ২০২৫ ০৯:০২ পিএম

কুমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. উমাম ও সম্পাদক ডা. রাহী

কুমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. উমাম ও সম্পাদক ডা. রাহী
ডা. তরিকুল হক উমাম (বামে), ডা. সাইফুল ইসলাম রাহী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. তরিকুল হক উমাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সাইফুল ইসলাম রাহী।

আজ সোমবার (১১ আগস্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন ডা. ফজলে রাব্বী এবং ডা. ওয়াফি আহমদ রিদম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. হাসান বিন সালেহ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শামীম আহমদ সাদ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডা. জয় দাশ। রোগী কল্যাণ সম্পাদক হিসেবে ডা. আসিফ করিম ও ডা. অন্তু বড়ুয়া জয় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. আহমেদ হৃদয়।

দপ্তর সম্পাদক হয়েছেন ডা. মাহমুদুল হাসান শাওন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম অর্ণব ও রেদওয়ানুল হক।

নবনির্বাচিত কমিটির সভাপতি ডা. তরিকুল হক উমাম বলেন, ‘আমাদের এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হলো, ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করা। পাশাপাশি হাসপাতাল এবং চিকিৎসকদের যেকোনো সমস্যায় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

যথাযথভাবে দায়িত্ব পালন করতে সকলের কাছে দোয়া চান ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের এই নেতা।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত