০৬ মার্চ, ২০২৫ ০৬:৪২ পিএম

ঢাকা মেডিকেলে অর্ধশতাধিক দালাল আটক 

ঢাকা মেডিকেলে অর্ধশতাধিক দালাল আটক 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক দালালকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক কর্নেল মো. রকিবুল ইসলাম অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।

হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদেরকে আটক করে সেনাবাহিনী, পুলিশ ও এনএসআইয়ের যৌথ দল।

এরপর আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। যাছাই-বাছাই শেষে আটককৃতদের সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালেরা। তাঁদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে।

ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বর মাসেও ঢাকা মেডিকেলে অভিযান চালানো হয়। সেই অভিযানে ২১ জনকে আটক করেছিল যৌথবাহিনী।

টিআেই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক