ডাক্তার পদবির রিট ১৩ বছরে নিষ্পত্তি না হওয়া দুঃখজনক: এনডিএফ
মেডিভয়েস রিপোর্ট: ডাক্তার পদবি সংক্রান্ত রিট দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করে ১৩ বছর ধরে চলা রিটের কার্যক্রমের অবসানের দাবি জানায় তারা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি (রিট নং-২৭৩০/২০১৩) দীর্ঘ ১৩ বছর ধরে নিস্পত্তি করা হচ্ছে না। বিগত ১৩ বছরে ৯০ বার কজ তালিকায় আসা এবং যাবতীয় শুনানি সম্পন্ন হবার পরেও অদৃশ্য কারণে রিটটি নিষ্পত্তি না হওয়া অত্যন্ত দুঃখজনক। রিটটি নিষ্পত্তি না হওয়ার সুযোগ নিয়ে কতিপয় অসাধু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে "ডাক্তার" পদবি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণকে বিভ্রান্ত করে চিকিৎসার নামে অপচিকিৎসা করে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতি করে যাচ্ছে। কাজেই এভাবে একটি জনগুরুত্বপূর্ণ রিটকে বারবার পেছানোর মধ্য দিয়ে দেশের জনগনের মৌলিক অধিকার, সঠিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
ডা. মাহমুদ হোসেন বলেন, উক্ত রিটটি যাতে অবিলম্বে নিষ্পত্তি করা হয় এবং রাষ্ট্রের আইন অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রী ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এনডিএফ যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন।
টিআই
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
০৬ এপ্রিল, ২০২৬
-
১৭ মার্চ, ২০২৬
-
১২ মার্চ, ২০২৬