১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৩৯ পিএম
পবিত্র শবে বরাতে বন্ধ থাকবে বিএসএমএমইউর যেসব বিভাগ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: পবিত্র শবে বরাত উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ছুটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনডোর এবং জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।’
এসএইচবি/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত