১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:২৩ পিএম

আবারও বাড়লো এমবিবিএস ভর্তির সময়

আবারও বাড়লো এমবিবিএস ভর্তির সময়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আরেক দফা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সাথে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব পোর্টালে অর্ন্তভুক্ত করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নোটিসে ভর্তির সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধাণ করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১৯ জানুয়ারি এর ফলাফল প্রকাশ করা হয়। ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

►বিজ্ঞপ্তিত দেখতে ক্লিক করুন

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত